দাম বেড়েছে বিটকয়েনের

৩ মে, ২০২১ ১৪:৩৪  
বিটকয়েনের মূল্য শুক্রবার ৬.৫৪ শতাংশ বেড়ে ৫৭ হাজার ৯৮ ডলারে দাঁড়িয়েছে, যা লেনদের বন্ধের আগের মূল্যের সঙ্গে তিন হাজার পাঁচশ চার দশমিক ১১ ডলার বেশি। বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত ৪ জানুয়ারি এ বছরের সর্বনিম্ন ২৭ হাজার সাতশ' ৩৪ ডলার থেকে এখন পর্যন্ত ১০৫.৯ শতাংশ উপরে আছে। গত ১৪ এপ্রিল এটি বছরের সর্বোচ্চ ৬৪ হাজার আটশ' ৯৫ দশমিক ২২ ডলারে পৌঁছেছিল। বর্তমান মূল্য অবশ্য সেখান থেকে ১২ শতাংশ কম বলে জানিয়েছে রয়টার্স। ইথার, ইথেরিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত মুদ্রা, শুক্রবার ১.০৬ শতাংশ বেড়ে দুই হাজার সাতশ' ৮৭ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষের মূল্যের সঙ্গে ২৯ দশমিক ২৯ ডলার মূল্য বেড়েছে মূদ্রাটির। বিটকয়েনের ঊর্ধ্বমুখী দরে পাগলা ঘোড়ার গতি নতুন নয়। ২০০৯ সালে বাজারে আসার পর বেশ কয়েকবার ব্যাপক উত্থান-পতন হয়েছে। ক্রিপ্টোকারেন্সি বিষয়ক ওয়েবসাইট কয়েনডেস্কের হিসাবে, মোটামুটি ৮ হাজার ৯০০ ডলার দিয়ে বিটকয়েনের বছর শুরু হয়েছিল।